প্রধান খবর

আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ পড়ে আগুন লাগে এবং নিরাপত্তার স্বার্থে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪ মিনিটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। প্রতিহত করার পরই ধ্বংসাবশেষ নিচে পড়ে আগুন ধরে যায়। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

এ ঘটনার আগের দিন ইরানের খুজেস্তান প্রদেশের বিভিন্ন পেট্রোকেমিক্যাল স্থাপনায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাদেশিক রাজধানী আহভাজের আশপাশে এসব বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক এসব ঘটনার ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *