প্রধান খবর

নেইমারকে চাই গ্যালারির স্লোগান ভক্তদের, আবেগাপ্লুত ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের স্কোয়াডে নেইমার ছিলেন না, মাঠেও তার উপস্থিতি ছিল না। তবুও ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচজুড়ে গ্যালারি যেন তাকে খুঁজেই ফিরছিল। খেলার সময় থেকে ম্যাচ শেষে পর্যন্ত স্টেডিয়ামজুড়ে বারবার ধ্বনিত হয়েছে ‘নেইমার, নেইমার’। দর্শকদের সেই আবেগ স্পষ্ট করে দিচ্ছিল, ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়কে তারা কতটা মিস করছেন।

ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে তাকে বিশ্বকাপ দলে রাখা হবে না। কিন্তু ব্রাজিলিয়ান ভক্তরা সেই সিদ্ধান্তের পরোয়া না করেই গ্যালারি থেকে তাকে ফেরানোর দাবি জানাতে থাকেন। ম্যাচের পরদিন নেইমার ভক্তদের এই ভালোবাসার প্রতিক্রিয়া জানান। সান্তোসে অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা বলেন, তিনি ভক্তদের ভালোবাসায় সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।

নেইমারের অনুপস্থিতিতেও তার প্রতি এমন আবেগ দেখিয়ে ব্রাজিলিয়ান সমর্থকরা যেন আবারও প্রমাণ করলেন দলের জার্সিতে ১০ নম্বরটি এখনো তাদের হৃদয়ের সবচেয়ে কাছের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *