প্রধান খবর

বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’

বলিউড বক্স অফিসে এখন একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে চলেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি দ্রুতই ৬০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে এবং রবিবারের মধ্যেই মোট আয় ৭০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

ইতোমধ্যেই অ্যানিম্যাল, পাঠান-এর মতো ব্লকবাস্টারকে পেছনে ফেলেছে ‘ধুরন্ধর ২’। মাত্র সাত দিনে ৪০ কোটি রুপি আয় করে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি (নেট)। এর মাধ্যমে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশের রেকর্ড গড়েছে এটি। বিশ্লেষকদের মতে, ছবিটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনী এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

এর আগে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ড ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’–এর, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। একই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ এই রেকর্ড গড়েছিল ১৭ দিনে। এবার সেই সব রেকর্ড ভেঙে আরও এগিয়ে গেল দ্বিতীয় কিস্তি।

জাওয়ান, স্ত্রী ২, গদর ২ সবাইকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে যাচ্ছে রণবীরের এই নতুন সিনেমা। বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই এটি জাওয়ান ও ছাভার জীবনকালীন আয়কেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *