প্রধান খবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগামী ২৬ মার্চ সকাল ৯টা থেকে শুরু হবে এ আয়োজন, যেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দর্শনার্থীরা ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট ব্যবহার করে প্যারেড স্কয়ারে প্রবেশ করতে পারবেন।

জাতীয় দিবসের এই কেন্দ্রীয় আয়োজনে সশস্ত্র বাহিনীর চমৎকার কুচকাওয়াজ, বিভিন্ন বাহিনীর ফ্লাই পাস্ট এবং বিশেষ প্রদর্শনী থাকবে। দিনটিকে ঘিরে রাজধানীতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *