ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২৪ মার্চ)। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠন বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এই কমিটির দায়িত্ব হলো অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা।
কী পর্যালোচনা করবে বিশেষ কমিটি
কোন অধ্যাদেশ বহাল থাকবে
কোনটি বাতিল হবে
কোনগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে
পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

