প্রধান খবর

গিনেস রেকর্ডে সৌদি আরবের ফিউচারিস্টিক রিয়াদ মেট্রো!

“১৭৬ কিলোমিটার দীর্ঘ চালকবিহীন নেটওয়ার্কে নতুন ইতিহাস”
সৌদি আরবের রাজধানী রিয়াদে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ চালকবিহীন মেট্রোরেল নেটওয়ার্ক। মূলত ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক রেল ব্যবস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে।

রিয়াদ মেট্রোতে রয়েছে ৬টি লাইন এবং ৮৫টি স্টেশন। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই মেট্রোরেল নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে যাত্রীদের জন্য নিরাপদ, দ্রুত এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এই উচ্চাভিলাষী মেগা প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হতে পারে আনুমানিক ২২.৫-২৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে এত বড় বিনিয়োগ সত্ত্বেও এটিকে বিশ্বের অন্যতম সাশ্রয়ী ও আধুনিক মেট্রো প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই প্রকল্পটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি সহ ১৩টি দেশের মোট ১৯টি কোম্পানি উপরকরণ সরবরাহের পাশাপাশি প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা দিয়েছে।

বিশেষ করে ফরাসি কোম্পানি “Alstom” মেট্রোরেল প্রকল্পের উচ্চ প্রযুক্তির ট্রেন সরবরাহ করেছে এবং দক্ষিণ কোরিয়ার Samsung C&T অবকাঠামো নির্মাণে কাজ সম্পন্ন করেছে। আসলে গত ২০২৫ সালের জানুয়ারিতে শেষ লাইন (অরেঞ্জ লাইন) চালুর মাধ্যমে রিয়াদ মেট্রো পূর্ণাঙ্গভাবে যাত্রী পরিবহন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। এর পরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দেয়।

‘রিয়াদ মেট্রোরেল প্রকল্প বর্তমানে সৌদি আরবের উচ্চাভিলাষী Vision 2030 উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো সৌদি আরবের নগর পরিবহন ব্যবস্থাকে উন্নত বিশ্বের পর্যায়ে আধুনিক এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলা।

লেখা : সিরাজুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *