বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। গানের কথা ও নোরার নাচের ভঙ্গি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সমালোচনা এমন পর্যায়ে পৌঁছায় যে ভারতে গানটি নিষিদ্ধ করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত প্রকাশ্যেই ক্ষমা চান নোরা ফাতেহি। গানটির কারণে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং জানান, কারও অনুভূতিতে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না।

