প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘যমুনা’য় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করবে। ১৯৭১ এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া চান।

