মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট করে জানিয়ে দেন হরমুজ প্রণালি উন্মুক্ত বা “মুক্ত করার” কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না। তিনি বলেন, ফ্রান্স এই যুদ্ধের কোনো পক্ষ নয় এবং বর্তমান পরিস্থিতিতে সামরিকভাবে জড়ানোর প্রশ্নই ওঠে না।
ম্যাক্রোঁর ভাষায়, “আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই। তাই হরমুজ প্রণালি উন্মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।” তিনি আরও জানান, যুদ্ধ শেষ হওয়ার পর নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি চলছে, তবে সেটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগ নয়।
এর আগে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন এবং হরমুজ প্রণালি সচল রাখতে মিত্রদের রাজি করানোর বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের অবস্থানকে “১০-এর মধ্যে ৮” নম্বর দিয়েছেন। ট্রাম্প আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ফ্রান্স যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় যোগ দেবে।
কিন্তু মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে ম্যাক্রোঁ সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন। ফরাসি কর্মকর্তারাও জানান, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়াই হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে একটি জোট গঠনের পরিকল্পনা করছে ফ্রান্স।
ম্যাক্রোঁ বলেন, “আমরা বিশ্বাস করি পরিস্থিতি শান্ত হলে আমি সচেতনভাবেই এই শব্দটি ব্যবহার করছি অর্থাৎ যখন মূল বোমা হামলা বন্ধ হবে, তখন আমরা অন্য দেশগুলোর সঙ্গে মিলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকব

