প্রধান খবর

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন নীতিমালার মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নতুন পদ্ধতি চালুর বিষয়ে সরকার কাজ করছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুবিন্যস্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *