প্রধান খবর

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নিজের একটি ব্যক্তিগত পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য তুলে ধরেন।

নিজের স্ট্যাটাসে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম স্পষ্টভাবে লেখেন, “সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না এবং কোনো সামাজিকতা থাকবে না। কারণ তারা এ দেশের শত্রু। তাদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদ ও শহীদ আনাসের রক্ত। একমাত্র বিকৃত মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মানুষ ছাড়া তাদের প্রতি আর কারও সহানুভূতি থাকতে পারে না। তবে এ প্রক্রিয়ায় যেন কোনো নিরীহ ও দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী হেনস্থার শিকার না হয়।”

একই পোস্টে বিরোধী ও অন্যান্য রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোকে হুঁশিয়ার করে হামীম আরও লেখেন, “সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ও আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছাত্রসংগঠনগুলোকে বলব-দেশপ্রেমের পরিচয় দিন, জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। অতীতে বিভিন্ন সময় ভুল করে মাফ পেলেও এবার কিন্তু আর কোনো ধরনের বেইমানি ক্ষমা করা হবে না।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *