অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ABBC) উদ্যোগে সিডনির লিলিফিল্ডের লে মন্টাজে অনুষ্ঠিত হয় এক জমকালো ইফতার ও ডিনার। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের অতিথিরা।
শুরুতে রাখা হয় অতিথিদের বরণ ও নিবন্ধন, তারপর কোরআন তেলাওয়াত করেন আবরার জাওয়াদ, যা অনুষ্ঠানে তৈরি করে রমজানের পরিবেশ।
স্বাগত বক্তব্যে এবিবিসির চেয়ারপার্সন ফয়েজ দেওয়ান বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ বক্তব্যে শাইখ আবদুলকরিম আবদুল্লাহ নিউম্যান রমজানের মূল্যবোধ ও সামাজিক বন্ধনের কথা বলেন এবং দোয়া পরিচালনা করেন।
মাগরিবের নামাজের পর অতিথিরা ইফতার ও নৈশভোজে অংশ নেন। ডিনার পর্বে ডেপুটি-এর সহ-প্রতিষ্ঠাতা আশিক আহমেদ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন সম্ভাবনা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন এবিবিসির ট্রেজারার সৈয়দ মাহবুব মুর্শেদ (বাপ্পি) এবং সঞ্চালনা করেন ড. তানভীর উদ্দিন।
স্পন্সর প্রতিষ্ঠান ICFAL-এর শরিয়াহ বোর্ড উপদেষ্টা ইউসুফ ট্যাং অস্ট্রেলিয়ায় ইসলামিক ফাইন্যান্সের সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে শাইখ আবদুলকরিম আবদুল্লাহ নিউম্যান, আশিক আহমেদ এবং ড. পারভেজ শাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শেষে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সেশনে ব্যবসায়ী ও পেশাজীবীরা মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এবিবিসির এই আয়োজন এখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে

