প্রধান খবর

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। সাক্ষরতা বিস্তারে অগ্রগতি হলেও এখনও উল্লেখযোগ্য জনগোষ্ঠী শিক্ষা ও দক্ষতার সুযোগ থেকে বাইরে রয়েছে।

বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্কদের প্রয়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা ও কর্মমুখী শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আলোচনা সভা, র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ১৯৬৭ সালে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *