প্রধান খবর

‘সরকারে সবাই জুলাই যোদ্ধা, কিন্তু গালি খেতে হয় আমাদের’

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার দাবি, রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দীপ্তি বলেন, গণঅভ্যুত্থানের সময় বাঁধনের অবস্থান অনেকের আদর্শের সঙ্গে না মেলায় তাকে টার্গেট করা হয়েছে। রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে থাকা ও প্রোফাইল লাল করার কথাও উল্লেখ করেন তিনি।

দীপ্তি চৌধুরী বলেন, বর্তমানে যারা সরকারে রয়েছেন তারা সবাই জুলাই যোদ্ধা হলেও রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিকদেরই নানা গালি ও আক্রমণের শিকার হতে হয়। আন্দোলনের সময় সাধারণ মানুষের সমর্থনকে প্রশংসা করা হলেও পরে তাদের সহযোদ্ধা হিসেবে আগলে রাখা হয় না বলেও আক্ষেপ করেন তিনি।

পোস্টের শেষাংশে জুলাই অভ্যুত্থানের অংশীদারিত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দীপ্তি। বাঁধনের ওপর হামলার ঘটনায় এসব রাজনৈতিক দল কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *