প্রধান খবর

‘প্রিন্স’ টিজার প্রকাশের পর নেটদুনিয়ায় প্রশংসার বন্যা

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে তিনি যা দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ঢাকার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়।

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজার শুরু হয় ঢাকার এক গা-ছমছমে আন্ডারওয়ার্ল্ডের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন, “ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে… ভয়ংকর।” লম্বা চুল, চোখে সানগ্লাস, হাতে বিশাল ‘মিনিগান’ পুরো লুকে শাকিব যেন এক নতুন অবতার।

টিজারজুড়ে আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে দেখা গেছে নিখুঁতভাবে। ক্লাইম্যাক্সে স্টাইলাইজড মিনিগান দিয়ে গোলার বৃষ্টির দৃশ্য গাড়ি উড়ে যাওয়া, আগুনের লেলিহান শিখা সব মিলিয়ে টিজারকে দিয়েছে আন্তর্জাতিক মানের সিনেম্যাটিক আবেদন।

ডার্ক টোনের সঙ্গে নিওন লাইটিংয়ের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের আবহকে আরও বাস্তব করেছে। বিস্ফোরণ, বুলেট ইমপ্যাক্ট সবই ছিল যথেষ্ট বিশ্বাসযোগ্য।

টিজারের শেষে শাকিবের কিলার লুকের সংলাপটি ইতোমধ্যেই ভাইরাল:
“আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো… প্রিন্স।”

কারিগরি দিক থেকেও ‘প্রিন্স’ দিচ্ছে বড় চমক। ভারতের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী বাংলাদেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *