প্রধান খবর

ইফতার পার্টিতে হিনা খানের বিড়ম্বনা

একটি ইফতার পার্টিতে অংশ নিয়ে চরম বিড়ম্বনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই তাকে ঘিরে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

প্রিয় তারকাকে কাছে পেয়ে ভক্তরা ছবি তোলা ও সেলফি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি, চিৎকার–চেঁচামেচি ও ধাক্কাধাক্কিতে পুরো পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত ভিড়ের উদ্দেশে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার বন্ধ করতে কঠোরভাবে বলেন। তার হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে এখন সুস্থতার পথে থাকা হিনা খান নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিব্রত করেছে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই হিনার পক্ষ নিয়ে আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *