প্রধান খবর

মৌলভীবাজারের মাথিউড়া চা বাগান থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে বাগানের ২০ নম্বর সেকশনের একটি নিমগাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার বাসিন্দা মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)

স্থানীয় ও পুলিশ সূত্রের ভিত্তিতে জানা যায়, রোববার সকালে মাথিউড়া চা বাগানের পাহারাদার স্বপন রাজভর মোকাম আকাশি টিলা এলাকায় নিমগাছে জোড়া মরদেহ দেখতে পান। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে

জানা গেছে, এক মাস আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের উভয়েরই আগের পক্ষে সন্তান ছিল এবং দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পরিবারে তীব্র বিরোধের সৃষ্টি হয়। এই পারিবারিক কলহের একপর্যায়ে তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *