চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্টদের শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

