প্রধান খবর

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ শেষে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।

এর আগে সকালে যথাসময়ে কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও কমিশনাররা কয়েকটি গুরুত্বপূর্ণ দাফতরিক নথিতে স্বাক্ষর করেন। পরে তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে পদত্যাগের বিষয়টি অবহিত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ড. এম এ মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

এছাড়া ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)। তারা যথাক্রমে ১১ ও ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *