বেঙ্গালুরুর মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর স্থানে হাত : তীব্র ক্ষোভ

ভারতের বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনে এক যুগলের জনসমক্ষে করা আপত্তিকর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও জনক্ষোভের সৃষ্টি হয়েছে। জনাকীর্ণ মেট্রো প্ল্যাটফর্মে প্রকাশ্যে এমন ঘনিষ্ঠতার অভিযোগে নেটিজেনদের বড় একটি অংশ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাইরাল হওয়া প্রায় দেড় মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, প্ল্যাটফর্মে এক তরুণী দাঁড়িয়ে আছেন এবং তাঁর ঠিক পেছনে থাকা এক যুবক তাঁকে স্পর্শ করছেন। ভিডিওর দৃশ্যায়ন দেখে মনে হয়েছে তরুণী বিষয়টিতে সচেতন ছিলেন। তবে ঘটনাটি ঠিক কবে ধারণ করা হয়েছে কিংবা ট্রেন আসার পর বা ভেতরেও এমন আচরণ বহাল ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই জনপরিসরে এ ধরনের আচরণকে শালীনতাবিরোধী ও সামাজিক শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যা দিয়েছেন। একাধিক ব্যবহারকারী বেঙ্গালুরু মেট্রো রেল কর্তৃপক্ষের (বিএমআরসিএল) দৃষ্টি আকর্ষণ করে প্ল্যাটফর্মে নজরদারি বৃদ্ধি ও কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

তবে ভিডিওটির সত্যতা এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *