প্রধান খবর

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে বরখাস্ত, দায়িত্বে নরেশ গাঙ্গোয়ার

দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে অবশেষে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিলো ভারতের কেন্দ্র সরকার। ভারতের কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থানে নতুন কেন্দ্রীয় শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ গাঙ্গোয়ারকে।

বৃহস্পতিবার গভীর রাতে জারি করা এক জরুরি সরকারি বিজ্ঞপ্তিতে উচ্চপর্যায়ের এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও বিরোধী দলগুলোর দেশব্যাপী আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই মোদি সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এলো।

প্রশাসনিক এই পদক্ষেপের বিষয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নিশিকান্ত দুবে জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়ে চরম উদাসীনতা ও অবহেলা দেখানোর কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি যারা দায়িত্ব পালনে অবহেলা বা উদাসীনতা দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একই রাতে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এই অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করেছেন, যার পর পর সরকারি প্রশাসনে এই বড় ধরনের পরিবর্তনের ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *