প্রধান খবর

তিস্তার ভাঙনে দুই সপ্তাহে বিলীন ২৫ বসতবাড়ি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীর তীব্র ভাঙনে গত দুই সপ্তাহে অন্তত ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মণ্ডলপাড়া জামে মসজিদ ও পূর্ব চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে নদীতীরবর্তী শত শত পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পানি কমতে শুরু করলেই নদীভাঙন আরও তীব্র আকার ধারণ করে। অনেক পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। প্রতি বছর অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না বলে দাবি তাদের।

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও সাত মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান জানান, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে তিন হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই হাজার জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *