প্রধান খবর

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

বরিশাল নগরীর ভাটারখাল এলাকার কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সড়ক ও নৌপথে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই ঈদগাহ ময়দান নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশকে কেন্দ্র করে বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থাও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *