প্রধান খবর

জাপানের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধুরন্ধর ২’

ভারত ও আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ আয় করলেও জাপানের বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি রণবীর সিং অভিনীত গোয়েন্দা-থ্রিলার চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’। ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে ১০ জুলাই জাপানের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক উপস্থিতি ছিল অত্যন্ত কম।

প্রকাশিত বক্স অফিস তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন দুপুর পর্যন্ত ৫৭টি স্থানে মাত্র ৪৪৯ জন দর্শক টিকিট কাটেন। দিন শেষে বিক্রি হওয়া টিকিটের সংখ্যা প্রায় ৯০০-তে পৌঁছায়, যা নির্মাতাদের প্রত্যাশার তুলনায় অনেক কম। ফলে ছবিটি জাপানের সেরা আয় করা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

আদিত্য ধর পরিচালিত এ সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি আর. মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত অ্যাকশন-থ্রিলারটি বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে সফল হলেও জাপানি দর্শকদের কাছে প্রত্যাশিত গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *