প্রধান খবর

আজ বিশ্ব সাইকেল দিবস

বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশেও বিভিন্ন সাইকেল রাইডিং সংগঠন সচেতনতামূলক র‌্যালি, প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সাইকেলকে পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত পরিবহন মাধ্যম হিসেবে জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তার উদ্যোগে সাইকেলের গুরুত্ব তুলে ধরতে একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু হয়। এ প্রচারণার অন্যতম লক্ষ্য ছিল সাইকেলের পক্ষে জাতিসংঘের স্বীকৃত একটি আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠা করা।

২০১৫ সালে একটি একাডেমিক প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ পরবর্তীতে বৈশ্বিক আন্দোলনের রূপ নেয়। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য, দিবসটি ঘোষণার প্রস্তাবে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করে এবং বিশ্বের প্রায় ৫৬টি দেশ এতে সহ-পৃষ্ঠপোষকতা করে। সংশ্লিষ্টদের মতে, সাইকেলের ব্যবহার বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *