প্রধান খবর

মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-৬ এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারের অন্তত সাত…

Read More

মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, চলছে দপ্তর পুনর্বণ্টনের আলোচনা

প্রশাসনিক কার্যক্রমে অধিক গতিশীলতা আনা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে শিগগিরই মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত হতে পারেন বলে আলোচনা চলছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনাও জোরালো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। এছাড়া নরসিংদী,…

Read More

এইচএসসি ফরম পূরণের সময় ফের বাড়াল শিক্ষা বোর্ড

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা পুনরায় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ পাবেন। সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

Read More

শিশু রামিসা হত্যা : আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হতে যাচ্ছে। গতকাল সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে এই মামলার শুনানি…

Read More

ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে হিজবুল্লাহর ৪১ হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান, ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত সোমবার (১ জুন) দিনভর ইসরায়েলি সেনা সমাবেশ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য…

Read More

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ‘আয়রন ডোম’ ধ্বংস

লেবানন সীমান্তে অব্যাহত উত্তেজনা ও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে কঠোর পাল্টা আঘাত হেনেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক বাহিনীর বহুল আলোচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার সফলভাবে ধ্বংস করার দাবি করেছে। গতকাল সোমবার (১ জুন) সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই ড্রোন অভিযানের দৃশ্য নিশ্চিত…

Read More

দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের জরুরি তেলের মজুত

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর) দ্রুত হ্রাস পাওয়ার ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক সংকট মোকাবিলায় এই জরুরি মজুত ব্যবহারের ফলে ভবিষ্যতে তেলের দাম ও সরবরাহ-উভয় ক্ষেত্রেই বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। গত ২৮ মে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য…

Read More

ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলায় জামায়াতে ইসলামী’র তীব্র নিন্দা 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আন্দোলনকারী গ্রাহকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি। সোমবার (১ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ইসলামী ব্যাংকের…

Read More

সিরিক দ্বীপে মার্কিন হামলার জবাব, এক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার মাত্র এক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হেনেছে ইরানের অভিজাত প্রতিরক্ষা শাখা আইআরজিসি। সোমবার এক লিখিত বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন হামলার উৎসস্থলকে লক্ষ্য করেই তাদের প্রতিশোধমূলক অভিযান পরিচালিত হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইরাকভিত্তিক…

Read More

বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক ৮-১১ জুন

পশ্চিমবঙ্গ থেকে অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিন দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং…

Read More