সৌদি আরামকোর ভবনে হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে অবস্থিত দেশটির শীর্ষ তেল কোম্পানি ‘সৌদি আরামকো’-র একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলার পরপরই ভবনটিতে ছোটখাটো একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।…

