প্রধান খবর

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট : কলেজ শিক্ষিকা বরখাস্ত

মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির এক জরুরি সভায় এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কোনো ধরনের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। জানা গেছে, গত…

Read More

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের…

Read More

শ্রমিক বিরোধে রাজশাহীর লোকাল বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আর্থিক হিসাব-নিকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জেলার অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশের ঘোষিত কর্মবিরতির কারণে লোকাল রুটে বাস চলাচল স্থগিত হয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে আগের রাতে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক করা হয়েছিল। সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে…

Read More

আজ প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী আজও বাংলা সংগীতের অন্যতম উজ্জ্বল নাম। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। স্বাধীনতার পর রাজশাহী বেতারে নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও দেশাত্মবোধক…

Read More

১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির আভাস অব্যাহত

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই…

Read More

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল স্মরণীয় ফারাক্কা লংমার্চ। দেশের নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষি, পরিবেশ ও নৌপথে বিরূপ প্রভাব পড়ে।…

Read More

আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টির এই প্রবণতা পাঁচ দিনই অব্যাহত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। প্রথম দিনে রংপুর,…

Read More