দেশের ১৪৯৮ স্পট চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা ও নতুন নীতিমালা
দেশের পর্যটন খাতকে পরিবেশবান্ধব, সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ১৪৯৮টি সম্ভব্য পর্যটন কেন্দ্র চিহ্নিত করে রূপরেখা চূড়ান্তের কাজ সম্পন্ন করছে সরকার। একই সাথে যুগোপযোগী বিকাশের স্বার্থে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংসদ সদস্য শওকত আরা আক্তারের লিখিত প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান বেসামরিক বিমান…

