বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রুবেল মিয়া (৩০)। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপজেলার মাতৃছায়া বৃদ্ধাশ্রমে ঘটনাটি ঘটে। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম মো. রুবেল…

