কক্সবাজারের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রক্ষা পেলেন ৩০০ পর্যটক
কক্সবাজারের পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ নিচতলার পার্কিং এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে হোটেলজুড়ে আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত তৎপরতায় ৩ শতাধিক অবস্থানরত পর্যটক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় একটি বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার জেনারেটর কক্ষে…

