‘নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সহ্য করা হবে না’: থালাপতি বিজয়

নারীদের নিয়ে মানহানিকর ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিধানসভায় বক্তব্য প্রদানকালে অভিনেতা থেকে পূর্ণাঙ্গ রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয় স্পষ্ট জানান, নারীদের সম্মান ক্ষুণ্ন করে কোনো বক্তব্য দেওয়া হলে দায়ীদের…

Read More

গ্যাস সিলিন্ডার ও বাসভাড়া ফ্রি, নারীদের জন্য বড় ঘোষণা বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যের নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে একাধিক যুগান্তকারী জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজ্য বিধানসভায় ভাষণদানকালে তিনি জানান, রাজ্যে ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। একই সাথে সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের পরিধি বহুগুণ বৃদ্ধি করার সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন তিনি। নতুন এই…

Read More

গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার

মাদ্রাজ হাইকোর্টের গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন ‘টিভিকে’ সরকার এই রায়ের বিরুদ্ধে দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।…

Read More

বিজয়ের রাজনৈতিক জয়ে তারকাদের অভিনন্দন

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামেই অধিক পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) বিজয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনে অভিনন্দনের জোয়ার বইছে। অভিনেত্রী রশ্মিকা মান্দানা সামাজিক মাধ্যমে বিজয়কে অভিনন্দন জানিয়ে তার নতুন রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে…

Read More

তামিলনাড়ুতে বিজয়ের চমক, প্রথম নির্বাচনেই টিভিকের দাপট

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করেছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। তার নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যে শক্তিশালী তৃতীয় পক্ষ হিসেবে আত্মপ্রকাশ করার পথে রয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক ধারায় দেখা যাচ্ছে, বিজয় তার প্রতিদ্বন্দ্বিতা করা তিরুচিরাপল্লি (পূর্ব) এবং…

Read More