আদালতে পরীমনি, শুনানির অপেক্ষায় গাড়িতে অবস্থান
বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদা গাড়িতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি। শুনানি শুরু না হওয়ায় গাড়ির ভেতরেই অবস্থান করছেন পরীমনি। এ সময় কালো…

