মেট্রোরেল লাইনে কুকুরের অনুপ্রবেশ: ১০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা মেট্রোরেলের উড়াল লাইনে একটি পথকুকুর উঠে পড়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ১০ মিনিট উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় কুকুরটিকে নিরাপদে লাইন থেকে সরিয়ে নেওয়া হলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা…

