প্রধান খবর

এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ফাঁকি, মোটরসাইকেলচালক গ্রেপ্তার

রাজধানীর স্বয়ংক্রিয় এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে সড়কে চলাচলকারী ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৯ মে মোটরসাইকেল চালকটি নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেন। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে, যখন ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।

আনিছুর রহমান বলেন, এ ধরনের প্রতারণামূলক কৌশল ছড়িয়ে পড়লে অন্যরাও তা অনুসরণ করতে পারে এ কারণে বিষয়টি পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি করে। তাই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয় এবং দ্রুতই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *