প্রধান খবর

চুক্তি না হলে ফের ইরানে সামরিক অভিযান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হলে ইরানে আবারও সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত শনিবার তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ‘ধৈর্য’ ধরে আলোচনার পথ খোলা রেখেছেন, যাতে ইরানের সঙ্গে একটি ‘ভালো চুক্তি’ করা যায়। এই চুক্তির মূল লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে দুই দেশের মধ্যে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলে ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় পক্ষ। সেই থেকে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল, তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা কার্যত থমকে গেছে। ফলে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে।

ইরানের এক সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘পূর্ণ আত্মসমর্পণ’ চায়, কিন্তু ইরান কখনো আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, “আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ অত্যাসন্ন।”

এমন পরিস্থিতিতে হেগসেথ জানান, চুক্তি ভেস্তে গেলে ইরানে ফের হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র গোলাবারুদ মজুত আছে। তিনি বলেন, “প্রয়োজনে আবার অভিযান শুরু করার সক্ষমতা ও প্রস্তুতির কোনো ঘাটতি নেই। যত অস্ত্র-গোলাবারুদ প্রয়োজন, তার চেয়েও বেশি আমাদের হাতে আছে। সামরিক শক্তির দিক থেকেও আমরা এখন খুব ভালো অবস্থায় আছি।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *