প্রধান খবর

ঈদ ছুটির শেষে কর্মস্থলে ফেরা শুরু, দৌলতদিয়া ঘাটে যাত্রী চাপ বৃদ্ধি

ঈদুল আজহার ছুটির শেষ দিন থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো বেড়েছে।

রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, ফেরিঘাটে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সারি লেগেই আছে। তবে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে।

লঞ্চ ঘাটেও একই চিত্র-যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। যাত্রা নিরাপদ রাখতে ফেরিঘাটে বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরিতে তোলা হচ্ছে। নৌপুলিশসহ ঘাট-সংশ্লিষ্টরা সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে বর্তমানে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।

ঢাকামুখী কয়েকজন যাত্রী জানান, এবারের ঈদযাত্রায় তারা কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছেন এবং একইভাবে স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন। তাদের মতে, এবারের ঈদ ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *