প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে এ সভা শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, অর্থায়ন এবং বাস্তবায়ন কৌশল নিয়েও পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনইসি সভা শেষে সিদ্ধান্ত ও সুপারিশ তুলে ধরতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রাধিকার নির্ধারণে এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

