শাহজালালের মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী, সিলেটে ব্যস্ত সূচি

হযরত Shah Jalal (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করে কিছু সময় অবস্থান শেষে সকাল ১০টা ৫০ মিনিটে বেরিয়ে যান।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। সকালে মুষলধারে বৃষ্টির মধ্যে তাকে বহনকারী উড়োজাহাজ US-Bangla Airlines সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরে চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সমাবেশে অংশ নেন। দিনব্যাপী সফরে আরও রয়েছে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।

এছাড়া বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরীতে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। এ সফরকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *