প্রধান খবর

৪৭ দিন বাকি ফুটবলের মহাযুদ্ধ শুরুর

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের ফুটবল উৎসব। আর মাত্র ৪৭ দিন বাকি। প্রতিদিনের পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে ফিফা এই অপেক্ষাকে আরও রোমাঞ্চকর করে তুলছে।

ক্ষণগণনার অংশ হিসেবে ফিফা স্মরণ করিয়েছে ২০০৬ বিশ্বকাপে গেনারো গাত্তুসোর অবিশ্বাস্য নৈপুণ্যের কথা। জার্মানির মাটিতে ইতালির হয়ে তিনি করেছিলেন ৪৭টি ট্যাকল যা এই শতাব্দীতে কোনো একক বিশ্বকাপে সর্বোচ্চ ট্যাকলের রেকর্ড। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার সেই পারফরম্যান্স আজও ফুটবলবিশ্বে আলোচিত।

একই আসরে ফ্রান্সের প্যাট্রিক ভিয়েইরা করেছিলেন ৩৬টি ট্যাকল, যা তাকে দ্বিতীয় স্থানে রেখেছে। আর ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে জাভিয়ের মাসচেরানো করেছিলেন ৩০টি ট্যাকল, যা এক বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ট্যাকলের রেকর্ড।

বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরোনো পরিসংখ্যান, রেকর্ড আর স্মৃতিগুলো নতুন করে আলোচনায় আসছে। ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন নতুন নায়ক, নতুন রেকর্ড আর নতুন গল্পের জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *