প্রধান খবর

খাইবার সীমান্তে পাকিস্তানি বাহিনীর বিশেষ অভিযান: ২২ বিদ্রোহী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক সাঁড়াশি অভিযানে ২২ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে।

চলতি সপ্তাহে পরিচালিত এই অভিযানে বিদ্রোহী দমনে বড় সাফল্যের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে একই ঘটনায় গোলাগুলির মাঝে পড়ে ১০ বছর বয়সি এক শিশুও প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ।

শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক বিবৃতিতে জানায়, গত মঙ্গলবার আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিদ্রোহীরা পাল্টা আক্রমণ চালালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। ‘জিও নিউজ’ জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলা এই তীব্র গোলাগুলিতে ২২ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে ‘সন্ত্রাসীদের গুলিবর্ষণে’ শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশগুলোতে হামলার সংখ্যা বেড়েছে। এর মধ্যে অনেক হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান অভিযোগ করে আসছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে দেশটি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। তবে আফগানিস্তান এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *