রাজধানীর শাহবাগ থানায় শিবির ও ছাত্রদল নেতাকর্মীদের উত্তেজনাকর পরিস্থিতি কাভার করতে গিয়ে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক। এই ঘটনার পর আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী।
শুক্রবার তিনি ফোন করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানতে চান। পাশাপাশি প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও প্রদান করেন।
হামলার ঘটনায় সাংবাদিক সমাজে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে সালেহ শিবলীর এই যোগাযোগকে অনেকেই ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

