প্রধান খবর

পরিবহন ভাড়া সমন্বয়ের দাবি: কিলোমিটারপ্রতি ভাড়া ৪ টাকা ৫ পয়সা

প্রায় দেড় মাস ধরে চলমান জ্বালানি সংকটের মধ্যেই শনিবার রাতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করেছে সরকার। নতুন এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন বাস–ট্রাক মালিকরা। তাই তারা রোববারের মধ্যেই ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২০২২ সালের ৫ আগস্ট ডিজেলের দাম ৮০ টাকা থেকে এক লাফে ১১৪ টাকা করা হয়েছিল যা ছিল প্রায় ৪২.৫ শতাংশ বৃদ্ধি। পরে কয়েক দফা সমন্বয়ের মাধ্যমে দাম কমিয়ে সর্বশেষ শনিবার পর্যন্ত ১০০ টাকায় রাখা হয়।

তৎকালীন মূল্যবৃদ্ধির সময় পরিবহন মালিকরা দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে সরকার সেটি না মেনে ১ টাকা ৮০ পয়সা থেকে ২২ শতাংশ বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জুন তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা করা হয়।

এবার ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকরা বলছেন, শুধু জ্বালানির দাম নয়, সার্বিক ব্যয় বিবেচনায় ভাড়া বাড়ানো জরুরি। তাদের প্রস্তাব, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করা হোক।

পরিবহন খাতের নেতারা মনে করছেন, দ্রুত ভাড়া সমন্বয় না হলে পরিবহন সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *