পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: ডিএমপি কমিশনার

রাজধানীতে বাংলা নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার। তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে কোনো জঙ্গি হামলার সুনির্দিষ্ট আশঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রমনা পার্ক এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি উল্লেখ করেন, নববর্ষ উদ্‌যাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সংস্থার মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

এদিকে, পহেলা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *