প্রধান খবর

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা দিলেন ট্রাম্প, না মানলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি

গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের জন্য ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি এই সময়সীমা মেনে নেয়, তাহলে আগামী মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি শুধু লিখেছেন “মঙ্গলবার, রাত ৮টা পূর্বাঞ্চলীয় সময়!”

পরে একই দিন ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যদি এগিয়ে না আসে এবং হরমুজ প্রণালি বন্ধই রাখতে চায়, তাহলে তাদের আর কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকবে না। ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।”

এর আগের দিন শনিবারও হরমুজ ইস্যুতে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। তার বক্তব্য ছিল “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস। সব কিছু গুঁড়িয়ে দেওয়া হবে। এখনই প্রণালি খুলে দাও, না হলে ভয়াবহ পরিণতি দেখতে হবে।”

হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশই এই পথ ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এটি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। দেশটির অভিজাত বাহিনী আইআরজিসি ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদেশগুলোর জাহাজ এই পথ ব্যবহার করলে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। এরপর থেকে হরমুজে ১২টিরও বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা সংস্থা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *