প্রধান খবর

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের শুনানি কাল

রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান এবং শুনানির জন্য ৩১ মার্চ তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালত এ আদেশ দেন। নির্ধারিত শুনানি পর্যন্ত আসামিকে কারাগারেই রাখা হবে।

এর আগে রোববার রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের মাধ্যমে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. ইমরান (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে দায়ের করা হত্যা মামলায় ফাহিম চৌধুরীকে আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *