পুলিশ হত্যার বিচারের দাবির প্রসঙ্গে সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ প্রাণ হারিয়েছে, কেউ আহত হয়েছে। তার ভাষায়, “এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে।”
সোমবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফও উপস্থিত ছিলেন।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উন্নয়ন সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সম্মানের দিক থেকে চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। তিনি উল্লেখ করেন, প্রযুক্তিগত সক্ষমতায় চীন অনেক এগিয়ে এবং বিশেষ করে স্মার্ট কার্ড প্রযুক্তিতে দেশটি বিশ্বের অন্যতম সফল উদাহরণ।
মন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। এটি একটি ডেটাবেজভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম, যা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নসহ পরিবারকেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করবে। এই কর্মসূচিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে বলেও তিনি মত দেন।
এ ছাড়া দেশের বিশাল জনগোষ্ঠী, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

