প্রধান খবর

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসে যাত্রী চাপ বাড়ছে

ঈদ ও স্বাধীনতা দিবসের লম্বা ছুটি শেষে আগামীকাল থেকে পুরোদমে খুলছে অফিস-আদালত। সেই সঙ্গে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একের পর এক যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। বাস থেকে নামার পরই যাত্রীরা দ্রুত ছুটছেন নিজ নিজ গন্তব্যের দিকে।

বাস সংশ্লিষ্টরা জানান, দূরপাল্লার প্রতিটি বাস সময়মতো ঢাকায় পৌঁছাচ্ছে এবং একইভাবে আবার যাত্রী নিয়ে বিভিন্ন জেলায় ফিরে যাচ্ছে। ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তারা।

স্টেশনজুড়ে ছিল ছুটির আমেজ কাটিয়ে কর্মস্থলে ফেরার ব্যস্ততা যা স্পষ্ট করে দিচ্ছে, আগামীকাল থেকে রাজধানী আবারও ফিরছে স্বাভাবিক ছন্দে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *