প্রধান খবর

চট্টগ্রামে বিমানবন্দর সংলগ্ন এলাকায় চোরাই ডিজেল জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ চোরাই ডিজেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর সকাল থেকেই সেখানে অভিযান শুরু করে জেলা প্রশাসন। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে চলা এই অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল, লোডিং–আনলোডিং পাম্পসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ জ্বালানি মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *