ইরানের শক্তিশালী মিসাইল হামলার পর ইসরায়েলে রোববার ও সোমবার এই দুই দিন সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে ইরানের নিক্ষেপ করা একটি মিসাইল তীব্র গতিতে ইসরায়েলের একটি এলাকায় আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের সেই মুহূর্ত ধরা পড়ে।
হামলার পর দক্ষিণাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। নতুন নির্দেশনায় ইসরায়েলি সেনাবাহিনীর হোম কমান্ড জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫০ জনের বেশি মানুষ কোথাও একত্র হতে পারবেন না। পাশাপাশি আশপাশে বোমা শেল্টার সচল থাকা বাধ্যতামূলক।
এ ছাড়া অফিস খোলা যাবে শুধুমাত্র তখনই, যদি নিকটবর্তী এলাকায় সক্রিয় বোমা শেল্টার থাকে। হামলার পর থেকে পুরো দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি রয়েছে এবং জনসমাগম সীমিত রাখার নির্দেশ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

